- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিচারক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে জাতীয় জাজ, কোচ এবং জাতীয় ও আন্তর্জাতিক মার্শাল আর্টস ইভেন্টে স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ মো. আরিফ উদ্দিন ওলিকে।
চ্যাম্পিয়নশিপের সমাপনী দিনে বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ও আশিয়ান গ্রুপের ডিএমডি সাইফুল ইসলাম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে মো. আরিফ উদ্দিন ওলির হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মো. আরিফ উদ্দিন ওলি বলেন, এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের। একই সঙ্গে এটি আমার দায়িত্ব ও অঙ্গীকারকে আরও বাড়িয়ে দিয়েছে। একজন বিচারকের সিদ্ধান্ত কেবল একটি প্রতিযোগিতার ফলাফলই নির্ধারণ করে না, বরং একজন উদীয়মান খেলোয়াড়ের আত্মবিশ্বাস, ক্যারিয়ার ও ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলে।
তাই বিচারকদের অবশ্যই সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও প্রভাবের ঊর্ধ্বে উঠে নিখাদ সততা ও নিরপেক্ষতার সাথে যোগ্যতার মূল্যায়ন করতে হবে।
তিনি আরও যোগ করেন, একজন খেলোয়াড় যতটুকু প্রাপ্য, তাকে ঠিক ততটুকুই মূল্যায়ন করতে হবে। সঠিক ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা একটি দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে এগিয়ে নিয়ে যায়। সঠিক মূল্যায়ন পেলে প্রতিভাবানরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুসংবাদ ও সম্মান বয়ে আনতে পারে।
নিজের নীতি ও দর্শনের কথা উল্লেখ করে আরিফ উদ্দিন ওলি বলেন, আমি সব সময় সত্য ও সঠিক পথে চলার চেষ্টা করি এবং ভবিষ্যতেও সেই নীতিতেই অটল থাকতে চাই।
ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় শক্তি হলো সততা ও ন্যায়পরায়ণতা। তাই সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান আসুন আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে খেলোয়াড়ের প্রকৃত যোগ্যতাকে সম্মান জানাই।
আন্তর্জাতিক মানের এই উশু প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক প্রতিভাবান খেলোয়াড় অংশ নেন। পুরো টুর্নামেন্টজুড়ে বিচারকদের চরম নিরপেক্ষতা, দক্ষ পর্যবেক্ষণ, নিখুঁত মূল্যায়ন এবং দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সর্বমহলে প্রশংসিত হয়।
উল্লেখ্য, উশু ও বিভিন্ন মার্শাল আর্টস অঙ্গনে সাংগঠনিক দক্ষতা, কঠোর শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা ও সুশীল ক্রীড়াসুলভ মানসিকতার প্রসার ঘটাতে দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছেন মো. আরিফ উদ্দিন ওলি।
ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, জাতীয় বিচারক হিসেবে পাওয়া তাঁর এই সম্মাননা দেশের উশু অঙ্গনকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর