শিরোনামঃ-

» রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন

প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিতে পদাধিকারবলে সিলেটের জেলা প্রশাসককে সভাপতি এবং সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত এডহক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মকসুদ আহমদ।

Manual1 Ad Code

নতুন এডহক কমিটি
– সভাপতি: জেলা প্রশাসক, সিলেট
– সদস্য: পুলিশ সুপার, সিলেট
– সদস্য: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিলেট
– সদস্য: উপপরিচালক, জেলা সমাজসেবা অফিস, সিলেট
– সদস্য: জেলা ক্রীড়া অফিসার, সিলেট
– সদস্য: মকসুদ আহমদ, স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক
– সদস্য-সচিব: রেজাউল করিম নাচন, ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রীড়াবিদ

Manual5 Ad Code

রেজাউল করিম নাচন সিলেট জেলা দলের হয়ে ফুটবল ও ক্রিকেট খেলেছেন। দীর্ঘদিন ধরে তিনি সিলেটের ক্রীড়াঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

তিনি সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া একাধিকবার সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন।

বর্তমানে তিনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়া সংগঠক হিসেবে সিলেটের ক্রীড়াঙ্গনে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

ক্রীড়াঙ্গনের পাশাপাশি রেজাউল করিম নাচন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং খেলাধুলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

Manual7 Ad Code

নতুন কমিটির অনুমোদনে সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন উদ্যম ও গতি সঞ্চার হবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সিলেটের ক্রীড়াপ্রেমীরা।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930