- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নাটক ও আইওয়াশবিহীন স্থায়ী সমাধানের দাবীতে বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে ২৯ বছর ধরেই সিলেট কল্যাণ সংস্থা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে।
আন্দোলনের পর অল্প কিছুদিনের জন্য ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হয়, এরপর যেই সেই। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আর কত দিন লাগবে?
এসবের কি স্থায়ী সমাধান নেই? সিলেট মহানগরবাসী আর কতদিন এই ভোগান্তিতে থাকবে? ৪/৫ দিন লাগাতার অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় ফুটপাত ও রাস্তা যেভাবে দখলমুক্ত হয়, তার কার্যকারিতা কয়েক মিনিটের মধ্যেই শেষ। তাহলে এই অভিযান পরিচালনার করার কারণ কি?
আমরা নগরবাসী এই অভিযানকে নাটক ও আইওয়াশ মনেকরি। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নাটক ও আইওয়াশবিহীন স্থায়ী সমাধানের জন্য সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোরভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কবে?
বক্তারা আরো বলেন, ফুটপাত ও রাস্তায় কোনো প্রকার ব্যবসা চলতে পারে না।
কোন রাস্তায় গাড়ি পার্কিং করে অবৈধ স্ট্যান্ড করা যাবে না। খাবার হোটেল, হাসপাতাল, পাড়া-মহল্লা, মার্কেট, স্কুল, কলেজ সহ সিলেট মহানগরীর কোথাও ভ্রাম্যমান ব্যবসা ও অবৈধ স্ট্যান্ডবাজী চলবে না।
বক্তারা আগামী ১ মাসের মধ্যে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচী পালন করার হুশিয়ারী প্রদান করেন।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস।
বিশেষ বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি মাওঃ আব্দুর রহীম, ওসমানীনগরের কৃতি সন্তান ক্বারী মো. ইছহাক আলী, জাতীয়তাবাদী গণদাবী পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বকুল।
বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, হাজী মো. আশরাফ উদ্দিন, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, এম.এ আলী জালালাবাদী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মো. সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক মো. ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুহেল আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মো. জহিরুল হক জাকির, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম খান, পংকজ মজুমদার, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সহ-দূর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মো. আলী হায়দার, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না।
৩০ অবস্থান কর্মসূচীতে সজীব মিয়া, মো. আব্দুল লতিফ, হরিমোহন রায় সহ প্রায় শতাধিক সিলেটপ্রেমী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১১২ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন


