শিরোনামঃ-

» চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ উশু ফেডারেশনের সদস্য, আন্তর্জাতিক উশু কোচ ও জাতীয় জাজ মো. আনোয়ার হোসেন।

আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত চীনের ঝেংঝৌ শহরে অনুষ্ঠিত হবে ‘তাওলু উশু ক্রীড়াবিদ ও কোচদের’ শীর্ষক এই উচ্চতর প্রশিক্ষণ কোর্স।

Manual6 Ad Code

এতে বাংলাদেশ থেকে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা সহ মোট ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। প্রশিক্ষণে অংশ নিতে আগামী ৮ সেপ্টেম্বর চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন সিলেটের এই উশু কোচ।

মো. আনোয়ার হোসেন সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি উশু প্রশিক্ষণের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোচ ও জাজ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে চীনের ম্যাকাও শহরে ইন্টারন্যাশনাল উশু ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক উশু প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে সনদ অর্জন করেন তিনি।

Manual7 Ad Code

এছাড়া চলতি বছর ২০২৬ সালে চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের তাওলু কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ওই আসরে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি বিশেষ স্বীকৃতি সনদও অর্জন করেন।

Manual5 Ad Code

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ প্রসঙ্গে মো. আনোয়ার হোসেন বলেন, আবারও ৫০ দিনের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ পেয়ে আমি আনন্দিত ও গর্বিত।

এই প্রশিক্ষণের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে দেওয়ায় বাংলাদেশ সরকার, চীন সরকারসহ বাংলাদেশ উশু ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক মানের উশু খেলোয়াড় তৈরিতে বিশেষভাবে সহায়ক হবে। সকলের কাছে আমার জন্য দোয়া কামনা করছি।

সংশ্লিষ্টরা আশা করছেন, চীনে উচ্চতর এই প্রশিক্ষণ শেষে অর্জিত আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি ও অভিজ্ঞতা দেশে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের উশু খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930