- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার
২৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি গঠন
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি।
দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে আমাদের কর্মীরা প্রমাণ করেছেন যে তাঁরা দলের জন্য কতটা নিবেদিত। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্ঠায় দেশে আজ জনগনের রায়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
দেশে গণতান্ত্রিক এই ধারাকে আর সুসংহত করতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী কতে আমাদের কাজ করতে হবে। এজন্য ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে।
আমাদেরকে প্রতিটি পাড়া-মহল্লায় বিএনপি সরকারের সাফল্যের বার্তা পৌঁছে দিয়ে জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গিকার করতে হবে।
সিলেট মহানগর বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতায় নগরীর ২৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে গত সোমবার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জাতীয়তাবাদী দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় ও গতিশীল করার কোন বিকল্প নেই।
এই নতুন আহবায়ক কমিটি ২৮নং ওর্য়ার্ডে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করবে বলে আমরা আশাবাদী। আপনাদেরকে সব ধরনের উসকানি ও ষড়যন্ত্র মোকাবিলা করে শান্ত ও সুশৃঙ্খলভাবে জনগণের পাশে থেেেক কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির।
বক্তব্য রাখেন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডা. এনামুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের বিভাগীয় সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হোসেন আহমদ রাহুল, সদস্য সচিব নুরুল আমিন প্রমুখ।
এছাড়া সভায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে মকসুদ আহমদকে আহবায়ক এবং সিনিয়র সদস্য হলেন হাবিবুর রহমান মাছুমকে সিনিয়র সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর ২৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে মহানগর নেতৃবৃন্দ দিকনির্দেশনা প্রদান করেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর