শিরোনামঃ-

» হরতাল সফল করায় সিলেটবাসীর প্রতি জেলা ও মহানগর যুবদলের কৃতজ্ঞতা

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৩ | বুধবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ

পুলিশী হেফাজতে যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে সিলেট বিভাগে যুবদল আহুত বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। সিলেটের ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিক, জেলা ও মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তারা।

Manual1 Ad Code

বুধবার (১ নভেম্বর) রাতে এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা বাকশালী সরকারের পদত্যাগে দেশে বিএনপি আহুত সর্বাত্মক অবরোধ চলছে।

Manual2 Ad Code

এরই মধ্যে মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমায় যুবদল নেতা জিলু আহমদ দিলুকে পুলিশী হেফাজতে হত্যার প্রতিবাদে সিলেট বিভাগে যুবদলের পক্ষ থেকে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়।

Manual2 Ad Code

বুধবার (১ নভেম্বর) সকাল থেকে দিনভর দোকান পাট বন্ধ রেখে সিলেটের ব্যবসায়ী সমাজ এবং যানবাহন বন্ধ রেখে সিলেটের পরিবহন মালিক শ্রমিক ভাইয়েরা আমাদের কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সিলেটবাসী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930