- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য : বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম
প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৩ | শনিবার
নিজস্ব রিপোর্টারঃ
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান, বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেছেন, শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য। ৭১-এ জাতি চরম ত্যাগ স্বীকার করে স্বাধীন দেশ উপহার দিয়েছে। আমাদের দায়িত্ব হলো সর্বক্ষেত্রে দেশকে এগিয়ে নেওয়া।
তিনি বলেন বিচার বিভাগের স্বাধীনতায় জনগণের অগাধ আস্থা স্থাপন করতে হবে, না হলে জনগণের অধিকার রক্ষা হবে না এবং স্বাধীনতাও বিপন্ন হবে। বিচার বিভাগ সংবিধানের আধিপত্য রক্ষার পাশাপাশি জনগণের মৌলিক অধিকারের রক্ষক।
সত্যিকারের অংশগ্রহণমূলক গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন সংরক্ষণ, সমাজের দুর্বল অংশের অধিকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট বিভাগ আয়োজিত ‘আইনের শাসন,আইনজীবী এবং পেশাগত শিষ্টাচার ও বিধিমালা’-বিষয়ে সিলেট বিভাগীয় শীর্ষক সেমিনারে শনিবার দুপুরে নগরীর জেল হোটেলস্থ একটি অভিজাত হোটেল এর সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হবিগঞ্জ বারের বিজ্ঞ আইনজীবী মুরালী ধর দাস।
গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেটের যুগ্ম-আহবায়ক বিদ্যুৎ কুমার দাশ বাপন অ্যাডভোকেট ও মোস্তাকিম আহমদ কাওছার অ্যাডভোকেট এর যৌথ পরিচালনায় এবং বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেটের আহ্বায়ক মোহাম্মদ মনির উদ্দিন অ্যাডভোকেট এর সূচীত বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী হাসান তারেক চৌধুরী।
আরও বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক গোলাম ইয়াহিয়া চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রবিউল লেইস রোকেশ, এডভোকেট মাসুক মিয়া, এডভোকেট এনাম আহমদ, হুমায়ুন কবির প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৫ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়


