শিরোনামঃ-

» রেড ক্রিসেন্ট সিলেট কর্তৃক সিসিককেডেঙ্গু প্রতিরোধক কিট প্রদান

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৩ | শনিবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

সারাদেশের ন্যায় ডেঙ্গুর প্রকোপ যখন সিলেটে হু করে বাড়ছে ঠিক সেই মুহুর্তে সিলেট সিটি করপোরেশনকে ডেঙ্গু প্রতিরোধক র‌্যাপিড টেস্টিং কিট প্রদান করেছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।

Manual1 Ad Code

শনিবার (১৯ আগস্ট) সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এর কাছে র‌্যাপিড টেস্টিং কিট হস্তান্তর করা হয়।

পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ প্রকল্পটি ইউরোপীয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানিটেরিয়ান এইড (ডিজি একো) এর আর্থিক সহযোগিতায় জার্মান, ড্যানিশ রেড ক্রস ও আই  এফআরসি’র কারিগরি সহযোগিতায় বাংলাদেশে রেড ক্রিসেন্টের মাধ্যমে এই কিট হস্তান্তর করেন  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিরে সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, ডেনিশ রেড ক্রসের হেলথ ম্যানেজার ডাঃ আরিফা হাসনাত আলী।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, ডেনিশ রেড ক্রসের ফিনান্স অফিসার খোকন মিয়া, পিপিপি প্রজেক্ট এর  ফিল্ড ইপিপিআর অফিসার এ বি এম মোয়াজ্জেম হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটএর যুব প্রধান পলাশ গুণ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930