শিরোনামঃ-

» আল্লামা সাঈদী স্মরণে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া মাহফিল

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৩ | শনিবার


Manual7 Ad Code
ডেস্ক নিউজঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কুরআনের খেদমতে সারা জীবন ব্যয় করেছেন।
আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে ষড়যন্ত্রমূলক মামলায় প্রথমে তাঁকে কুরআনের ময়দান থেকে সরিয়ে দেয়া হয়।
ইসলামবিরোধী শক্তি এতেও ক্ষান্ত হয়নি, শেষ পর্যন্ত তারা বিনা চিকিৎসায় কুরআনের পাখিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে।
কুরআনের খেদমতে ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আল্লামা সাঈদীর ত্যাগ ও শ্রম অনুকরনীয় দৃষ্টান্ত।
Manual3 Ad Code

তিনি শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual2 Ad Code

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।

Manual1 Ad Code

মাহফিলে আল্লামা সাঈদীর শাহাদাত কবুলিয়াত ও মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহ সাধারণ সম্পাদক মওলানা সাজ্জাদুর রহমান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, কোতোয়ালি থানা সভাপতি মাওলানা গোলামুর রহমান গোলাব, মহানগর অফিস সম্পাদক আব্দুল জলিল, হাসপাতাল থানা সভাপতি আল মোমিন, শাহপরান পশ্চিম থানা সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুল হক তাপাদার, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন বাদল।

দোয়া মাহফিলে ফেডারেশনের আওতাধিন মহানগরের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31