শিরোনামঃ-

» সাম্যবাদী দল জেলা কমিটির উদ্যোগে কমরেড আফরোজ আলীর মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৩ | শনিবার


Manual5 Ad Code

কমরেড আফরোজ আলী সাম্যবাদ-সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল ছিলেন

ডেস্ক নিউজঃ
বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) কেন্দ্রীয় কমিটির সদস্য, সমাজ পরিবর্তনে আজীবনের নিবেদিত প্রাণ কমরেড আফরোজ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শনিবার (১৯ আগস্ট) দুপুর ২টায় ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদ হলে জেলা কমিটির উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

সভায় কমরেড আফরোজ আলীর দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়।

Manual7 Ad Code

সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরপবতা পালন করা হয়।

বক্তারা বলেন, কমরেড আফরোজ আলী কৈশোরে যে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সেই সাম্যবাদ-সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল ছিলেন। শোষণ, দুর্নীতি ও লুঠপাটমুক্ত সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তবেই কমরেড আফরোজ আলীর স্মৃতি চিরজাগরুক থাকবে।

সিলেট জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ব্রজগোপাল এর সভাপতিত্বে ও সজল রায়ের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল।

এছাড়াও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, সাবেক শিক্ষক আব্দুস সাত্তার, আবুল কালাম, চম্পা ভট্টাচার্য্য, সেলিম আহমদ, আব্দুল মালিক, শুভ ভট্টাচার্য্য, ধীমান সিংহ, সুমাইয়া জাকিয়া পুতুল, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের আমিন, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31