- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» সিলেট মহানগর যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৩ | বৃহস্পতিবার
জিয়ার মরণোত্তর বিচার ও তারেকের রায় কার্যকর করতে হবে : আলম খান মুক্তি
ডেস্ক নিউজঃ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ ও ‘খুনি’ আখ্যায়িত করে তার মরণোত্তর বিচার দাবি করে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সিলেট মহানগর যুবলীগ। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ ও ‘খুনি’ আখ্যা দিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শোকের মাস আগস্ট উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। মানববন্ধন শেষে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বক্তব্যে বলেন, দেশের অর্থ বিদেশে পাচারকারী তারেক রহমান বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছে। তার কোনও ব্যবসা নেই। তাহলে তার এই আয়ের উৎস কোথায়? তারেক রহমান বিদেশে বসে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ ধ্বংসের পাঁয়তারা করছে। তারেক আর ফখরুলের হুংকারের জবাব দেওয়ার জন্য সিলেট মহানগর যুবলীগ সর্বদা প্রস্তুত রয়েছে।
সিলেট মহানগর যুবলীগ নেতা, সাবেক ছাত্রনেতা সুবেদুর রহমান মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন, আব্দুর রব সায়েম, আমিনুল ইসলাম সোহেল, ইয়ামিন আরাফাত খান, তারেক আহমদ চৌধুরী, ইলিয়াছুর রহমান দিনার, নুরুজ্জামান, মাসুদ পীর, সঞ্জয় চৌধুরী, রুপম আহমদ, উবায়দুল বিন সুমন, আলী হোসেন, সাইদুর রহমান, জিয়াউল হক জিয়া, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আফজল হোসেন, আজাদ উদ্দিন, আব্বাস আহমদ, রুহুল আমিন, কামরুল হক শিপু, রাফিউল করিম মাছুম, সাদিকুর রহমান সোহাগ, আখতার হোসেন, লিটন দেব, রেজাউল করিম হাসান, আমিনুল ইসলাম আমিন, সুমন চৌধুরী, সুমন ইসলাম খান, মঞ্জুর আহমদ, স্বপন সরকার, শরীফ আহমদ, মাসুক আহমদ, ইব্ররাহিম জেসি, অপরাজিত ঘোষ, লন্টু গোপ, লিয়াকত আহমদ, ইসরাক আহমদ, ইসলাম উদ্দিন বাবলু, আল-আমিন। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় সিলেট মহানগর যুবলীগের ৪২টা ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২০ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর