- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» সিলেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা : অভিযোগ
প্রকাশিত: ০১. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার
ডেস্ক নিউজঃ
চাঁদা না পেয়ে সিলেট নগরের হকার্স মাকেটের এক ব্যবসায়ীকে মারপিট করে গুরুতর জখম করেছে একদল চাঁদাবাজ।
এ ঘটনায় মঙ্গলবার (১ আগস্ট) সিলেট কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) হকার্স মাকেটের ১নং গলিতে এ ঘটনা ঘটে।
ঘটনায় অভিযুক্তরা হলেন, দক্ষিণ সুরমার বরইকান্দি মুকিরপাড়ার খছরু মিয়ার পুত্র বর্তমান এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়ার মুহিত আহমদ, এসএমপির মোগলাবাজার থানাধীন পশ্চিমভাগের গুল্লুছ মিয়ার পুত্র নাজিম মিয়া ও শাহপরাণ থানাধীন পীরের চকের মৃত আব্দুর রউফের পুত্র বাবুল মিয়াসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।
অভিযোগে প্রকাশ, নগরের উপশহরের ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া হকার্স মাকেটের ৩৬১/৩৬২ নং দোকানে কাপড় ব্যবসায়ী। দীর্গপ্রায় ২৫ বছর ধরে তিনি এ মার্কেটে ব্যবসা করে আসছেন।
অভিযুক্ত মুহিত আহমদ ও তার সহযোগীরা প্রায়ই তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তারা তাকে ব্যবসা করতে দেবে না বলে হুমকি ধামকি দিতে থাকে।
একপর্যায়ে সোমবার (৩১ জুলাই) বেলা সোয়া ২টার দিকে মুহিত ও তার সহযোগিরা শাহজাহান মিয়ার কাছে পুনরায় চাঁদা দাবি করলে তিনি আবারো চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে মুহিত ও তার সহযোগিরা ভোতা ও ধারালো অস্ত্র নিয়ে শাহজাহান মিয়ার উপর হামলে পড়ে এবং তাকে গুরুতর রক্তাক্ত জখম করে চলে যায়।
স্থানীয় লোকজন আহত শাহজাহান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করেন। পরে শাহজাহান মিয়া মঙ্গলবার সিলেট কোতোয়ালি মডেল থানায় লিখিত আকারে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রাথমিক তথ্যে তদন্ত চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে মামলা নেবেন বলে জানান তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৫ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর