শিরোনামঃ-

» নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু  সুরক্ষা আইন সহ ৭ দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন করতে হবে : এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা

প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৩ | শনিবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রাক্কালে বর্তমান মহাজোট সরকার নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

সংখ্যালঘু কমিশন গঠন, পৃথক পৃথক বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, বাংলাদেশ বৌদ্ধ ফাউন্ডেশন, বাংলাদেশ খ্রিষ্টান ফাউন্ডেশন গঠন করতে হবে। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন অবিলম্বে গঠন করতে হবে।

তিনি শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার নব গঠিত কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

সংগঠনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রজত কান্তি ভট্টাচার্য্য।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ সভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, কৃপেশ পাল, বিশ্বজিত গুন, কাঞ্চন চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিতু কান্ত দাস, কোষাধ্যক্ষ বিদি্যুত কান্তি সেন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ঋষিকেশ ধর, নিশি কান্ত পাল, জ্যৌতিশ চন্দ্র পাল, বিজয় ভূষন ধর, জয়ন্ত কুমার দাস, রতন কান্তি দাশ, জ্যোতির্ময় দে মতি, বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ বাপ্পা, রনজিত কুমার চন্দ সন্তোষ, প্রচার সম্পাদক রজত চক্রবর্তী, সহ প্রচার সম্পাদক দিলিপ রঞ্জন কুর্মী, গণসংযোগ সম্পদক উজ্জল রঞ্জন চন্দ, সহ গণসংযোগ সম্পাদক নিহার রঞ্জন রায়, সাংস্কৃতিক সম্পাদক সামন্ত ধর, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক এডভোকেট রন চন্দ্র দেব, সহ ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সৌরভ দত্ত চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ডা. মালা রানী দে, সহ মহিলা বিষয়ক সম্পাদক সিজনী দে, পুজা সম্পাদক সজিব দত্ত টিটু, সহ পুজা সম্পাদক বিকাশ রঞ্জন দাশ, সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুলাল দেব, সহ শিক্ষা সম্পাদক রনেন্দ্র মহাপাত্র ছানা, সহ সমাজ কল্যাণ সম্পাদক পংকজ বিশ্বাস টিটু, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল কান্ত দাশ, কার্যনির্বাহী সদস্য প্রমোদ রঞ্জন দাস, শুভ্র কান্তি দাস চন্দন, নারদ বিশ্বাস, মনি সেন সিংহ, প্রশান্ত কুমার সিংহ, পাপ্পু বর্হ্নি, সজিব ঘোষ চৌধুরী, মিটুন পৈত্য, লনী কান্ত বিশ্বাস প্রমুখ।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন, সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। সংখ্যালঘু নির্যাতন ও মঠ-মন্দিরে হামলার ঘটনার একটিরও আজ পর্যন্ত কোন বিচার হয় নি, যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার। বক্তারা, সংখ্যালঘু নির্যাতন সহ মঠ-মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিটি ঘটনার দূষ্টান্তমূলক বিচার দাবী করেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31