- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
» ৭২ ঘন্টার মধ্যে জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ এর বাসভবনে হামলাকারীদের গ্রেফতার করুন
প্রকাশিত: ২২. জুন. ২০২৩ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ এর আম্বরখানা বড়বাজারস্থ বাসভবনে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ জুন) বিকাল সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সিপিবি সিলেট জেলা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিশ দত্ত, জাসদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, জাসদ জেলা শাখার সহ সভাপতি সৈয়দ আনসার আলী, সাধারণ সম্পাদক কিবরিয়া, মহিউদ্দিন আহমদ, সুকান্ত ভট্টাচার্য, মুকুল আহমদ পুতুল, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী, নাজমুল ইসলাম, মাহমুদুল হক চৌধুরী, নিলমনি চন্দ, সাম্যবাদী দলের অধ্যক্ষ ব্রজগোপাল চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রগতিশীল ব্যাক্তিত্ব মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রণি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান, খেলাঘরের তুহিন কান্তি, ওয়ার্কার্স পার্টি জেলা সদস্য আলঙ্গীর হোসেন রুমেল, সাংবাদিক দেবব্রত দিপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, মনজুর আহমদ, জাহেদ আহমদ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ এর বাসভবনে সন্ত্রাসী হামলার ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও এখন সন্ত্রাসীদের গ্রেফতার না করার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন কে কেন্দ্র এই হামলার দায় সরকার ও নির্বাচন কমিশন কোনভাবেই এড়াতে পারে না। জননেতা লোকমান আহমদ এর ভাই উক্ত ওয়ার্ডের চতুর্থবারের মতো বিজয়ী হলে পরাজিত প্রার্থীর এই হামলা দূরভিসন্ধিমূলক।
বক্তারা বলেন, নির্বাচনে ভোটার ও নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
সমাবেশে সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ এর বাসভবনে হামলাকারী সন্ত্রাসীদের আগামী ৭২ঘন্টার মধ্যে গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার
সর্বশেষ খবর
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


