- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» স্কুলছাত্রী মুক্তি বর্মন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : সমাজতান্ত্রিক মহিলা ফোরাম
প্রকাশিত: ০৫. মে. ২০২৩ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
স্কুলছাত্রী মুক্তি বর্মন হত্যার দ্রæত বিচার এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ মে) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার আহ্বায়ক মাছুমা খানম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, এসডি আদি, সমাজতান্ত্রিক মহিলা ফোরামে আশু রাণী শর্মা, জাহানারা বেগম, বিনতী কর, মুন্নি বেগম প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, আমরা এক বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। একজন স্কুল শিক্ষার্থীকে দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে আসামী পালিয়ে যেতে পারে। দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তা বুঝবার কোনো উপায় নেই। তাদেরই নাকের ডগায় গড়ে উঠছে এই বখাটে সন্ত্রাসীরা, করে যাচ্ছে হরহামেশাই অপরাধ কিন্তু এই অপরাধ নিয়ন্ত্রণে নেই আইনি কার্যকর ভূমিকা। নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এর আগেও দেখা গেছে ক্ষমতা ও অর্থের দাপটে অপরাধীরা পার পেয়ে যায়। যখন অপরাধ করেও অপরাধীর শাস্তি হয় না, তখন অপরাধ সমাজে প্রতিষ্ঠিত হয় এবং অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে।
নেতৃবৃন্দ, মুক্তি বর্মণের বর্বর হত্যাকান্ডের দ্রুত বিচার করতে হবে তার সাথে সাথে ইভটিজিং, মাদক, পর্নোগ্রাফি, অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, নেত্রকোনার প্রেমনগর ছালিপুরা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুক্তি বর্মন। গত ২ মে মঙ্গলবার তার সহপাঠিদের সাথে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাকে তার সহপাঠিদের সামনেই প্রকাশ্যে কাউছার নামে এক বখাটে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
কাউছার প্রায়ই মুক্তি বর্মনকে উত্যক্ত করত। সর্বশেষ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং কাউছারের পরিবারকে অভিযোগ করায়, কাউছার নির্মমভাবে প্রকাশ্যে মুক্তি বর্মনকে কুপিয়ে হত্যা করে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৬ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী
- রায়নগরে নিহত দম্পতির স্বজনদের সমবেদনা জানালেন খন্দকার মুক্তাদির
- অপরাধীদের শাস্তি না হওয়ায় খুন ধর্ষণ বেড়েই চলছে : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ


