- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার মানববন্ধন
প্রকাশিত: ২৩. এপ্রিল. ২০২৪ | মঙ্গলবার
ডেস্ক নিউজঃ
প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপি-জামাতের পলাতক দুশররা বিদেশের মাটিতে বসে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মাধ্যমে “নিরাপদ বাংলাদেশ চাই” সংগঠনের সদস্যরা বিভিন্ন অপপ্রচার করার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অপপ্রচারকারী শামীমুল হক, মুসলিম খান, তাহমিদ হোসেন খান, নাসির হোসাইন অপু, মো. অহিদুল ইসলাম, মাহফুজ আহমদ চৌধুরী, তারেক হাসান, নাজমুল আহমেদ মিনহাজ, রফিক আহমেদ, জাহিদ আহমদ, জাবের হোসাইন, মো. আব্দুল হামিদ শিমুল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা সরকারের উন্নয়ন দেখে এই মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা প্রবাসে সফরে গেলে সেখানে তারা প্রতিবাদ মূখর হয়ে উঠে। জামায়াত-বিএনপির দুশর হয়ে তারা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্ট করছে।
বক্তারা আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে দেশবিরোধী একটি চক্র ষড়যন্ত্র করছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তৎপর দেশি-বিদেশি চক্রের ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। যারা বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালায় তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে নিয়ে আসতে হবে এবং “নিরাপদ বাংলাদেশ চাই” সংগঠনটিকে নিষিদ্ধ করা দাবি জানানো হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সহ সভাপতি মাসুম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নর্থইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি দিপরাজ দাস দিপায়ন, সাধারণ সম্পাদক কাজী ইমন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক আফজল আহমেদ শুভ, নর্থইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আরিফ আহমেদ, তাহিদ আহমেদ, সাহেদ আহমেদ, রাসেল আহমেদ, হুসামা হাসাইন, মারুফ আহমেদ, নাইম আহমেদ, মাসুদ আহমেদ সহ শতাধিক নেতাকর্মী।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৯ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর