- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
প্রকাশিত: ১৭. এপ্রিল. ২০২৩ | সোমবার
ডেস্ক নিউজঃ
যথাযোগ্য মর্যাদায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (১৭ এপ্রিল) সকালে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে দিবসটি উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক এক আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রোঁকনুজ্জমান খাঁন, পিএইচডি, এইসি প্রধান অতিথির বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে দিবসটির তাৎপর্য্য ও প্রেক্ষাপট তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করেন।
এসময় তিনি তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের সূচনার পরে ২৬ মার্চ জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন।
জাতির পিতার নেতৃত্বে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। আর মহান মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠানিক স্বীকৃতি ও আইনগত ভিত্তি স্থাপনে মুজিবনগর সরকারের কোন বিকল্প ছিলনা। মুজিবনগর সরকারের দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, কৌশল ও সময়োপযোগী দিক নির্দেশনার ফলে মুক্তিযুদ্ধ দ্রুততম সময়ে সফল সমাপ্তির দিকে এগিয়ে যায়। এছাড়া এই সরকার প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলেন যা মুক্তি সংগ্রামকে বেগবান করে।
তিনি নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও নিজস্ব ঐতিহ্য হৃদয়ে ধারণ করে সুনাগরিক হওয়ার আহবান জানান। এসময় তিনি
মুজিবনগর সরকারের জাতীয় নেতাদের স্মরণের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি অকৃত্রিম সম্মান প্রদর্শন করেন। এসময় ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মুজিবনগর সরকারের ইতিহাস ও তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থী।
অনুষ্ঠান শেষে সকল শহিদের আত্নার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২৪ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর