শিরোনামঃ-

» মহানগর শ্রমিক মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২৩ | সোমবার


Manual8 Ad Code

“শ্রেণি বৈষম্য মুক্ত সমাজ গঠনে শ্রমিক মজলিস কাজ করছে” : অধ্যাপক বজলুর রহমান

ডেস্ক নিউজঃ

Manual3 Ad Code

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান বলেছেন- “শ্রমের বিনিময়ে হালাল উপার্জন অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ কাজ। যে কোন হালাল পন্থায় শ্রম ও কাজের বিনিময়ে জীবিকা উপার্জনের প্রতি রাসূল (সঃ) উৎসাহিত করেছেন। মানুষে মানুষে বৈষম্য ইসলাম সমর্থন করে না। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণ ও সামগ্রিক উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম। তাই শ্রেণী বৈষম্য মুক্ত সমাজ গঠনে শ্রমিক মজলিস কাজ করছে।”

Manual8 Ad Code

খেলাফত মজলিসের সহযোগী সংগঠন শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্দোগে আজ সোমবার (১৮ রমজান ১০ এপ্রিল) নগরীর ইউনাইটেড সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় “ইসলামে শ্রমের গুরুত্ব ও মাহে রমজানের শিক্ষা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ ইমদাদুর রহমান চৌধুরী, মহানগর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর আহবায়ক হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগরী সভাপতি মাওঃ রিয়াজুল ইসলাম, খেলাফত মজলিস কোতয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, মহানগর ইসলামী যুব মজলিস নেতা হাফিজ মাহবুবুর রহমান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি হাফিজ আবু সাঈদ, মাওলানা মুজিবুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান সাইমী, সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন দোলন, পাঠাগার সম্পাদক মাওঃ ইসমাইল হোসাইন সৌরভ, খেলাফরত মজলিস নেতা মাওলানা সোহাইল আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন তেলাওয়াত করেন, তাহফিজুল ইসলাম ফারহাদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মুহাম্মদ রেজাউল করিম।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930