শিরোনামঃ-

» ১০ দফা দাবিতে দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৩ | শনিবার


Manual8 Ad Code

আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়ে রাষ্ট্র
ক্ষমতা আসতে হবে : মিজানুর রহমান চৌধুরী মিজান

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, সাধারণ মানুষ তো দূরের কথা মধ্যবিত্তরাও দুবেলা দুমুঠো আহার জোগাতে হিমশিম খাচ্ছে। তবে একটি জিনিসের দাম কম! সেটি কি আপনারা জানেন? সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। তারা পুলিশ দিয়ে ভোট চুরি করে তিন তিনবার ক্ষমতা আঁকড়ে রেখেছে।

তিনি আরো বলেন, জনগণের কল্যাণে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু আজ দেশের জনগণ তো দূরের কথা বিচারকগনও আজ স্বাধীন নয়। তাই আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা আসতে হবে। ভোট চোরদের আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না।

Manual3 Ad Code

তিনি শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টায় বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি শাহজাহান মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফুর রহমান খসরু, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, যুগ্মআহবায়ক মো. হেলাল মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারি, যুগ্মআহবায়ক এখলাছুর রহমান, সদস্যএইচ এম কামাল, জাকির হোসেন, আব্দুল মালেক, আমান উল্লাহ, আব্দুল হক, শামসুল ইসলাম, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, ডা. খোকন, মনির উদ্দিন, সৈয়দ বশর, ইকবাল হোসেন আকুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ, ওলিউর রহমান, শাহজাহান মিন্টু উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, সদস্য সচিব, জামাল উদ্দিন, যুগ্মআহবায়ক হাজী নুর আলম, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুল রহমান এরশাদ মেম্বার, যুবদলের যুগ্মআহবায়ক আব্দুল আজিজ, যুগ্মআহবায়ক হাফিজুর রহমান, সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনির উদ্দিন মেম্বার, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পারভেজ, স্বেচ্ছায়সেবক দল নেতা রুবেল, যুবদল নেতা আশরাফ উল আলম জুয়েল, হামদু মিয়া, মো. মকবুল মিয়া, মো. এরশাদ আলী মেম্বার, সুমন পাশা, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহাব উদ্দিন শিহাব, দোয়ারাবাজার সরকারি কলেজের আহবায়ক তারেক হোসেন রাজ, যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ, বেলায়েত আহমেদ, আজিজুল হক সুমন, যুগ্ম আহবায়ক সজল আহমদ, ইব্রাহিম আল মাসুম, যুগ্ম আহবায়ক মাহবুবুল হক শামীম, যুগ্ম আহবায়ক রুবেল মিয়া প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31