শিরোনামঃ-

» রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র মানববন্ধন

প্রকাশিত: ২৩. মার্চ. ২০২৩ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বাদ আছর মিছিলটি বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মঈনুল ইসলাম আশরাফির সভাপতিত্বে ও মাওলানা হোসেন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী এম এ  রহিম, মুফতি তাজ উদ্দিন আহমদ জালালাবাদী।

আরো উপস্থিত ছিলেন, মাওলানা রফিকুল ইসলাম মাওলানা হোসাইন আহমদ, ক্বারী আবু বকর, আলমগীর আহমদ, মামুন আহমদ, শামসুল ইসলাম, মানিক মিয়া, সোহেল আহমদ, এনাম আহমদ, রজব আলী, সোহাগ, ইমরুল প্রমুখ।

সভাপতির বক্তব্যে এইচ এম কিউ মঈনুল ইসলাম আশরাফি বলেন, একদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হবে।

Manual2 Ad Code

এ মাসের পবিত্রতা রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।

Manual7 Ad Code

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সাধ্যের মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31