শিরোনামঃ-

» সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের সুস্থতা কামনায় সিলেটে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২১. ডিসেম্বর. ২০২২ | বুধবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, কারারুদ্ধ যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (২১ ডিসেম্বর) বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Manual4 Ad Code

পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

Manual7 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগরের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি।

সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন মানিক, আখতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, সুহেল মাহমুদ, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ইসহাক আহমদ সহ জেলা ও মহানগর যুবদলের অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31