শিরোনামঃ-

» বর্নাতদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ত্রাণ বিতরণ অব্যাহত

প্রকাশিত: ২৪. জুন. ২০২২ | শুক্রবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ৩য় দিনের মত আজও ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বেলা ১২টায় সিলেটের কানাইঘাট এলাকার ৮নং জিঙ্গাবাড়ী ইউনিয়নের অন্তর্গত কাপ্তানপুর গ্রামে বন্যা কবলিত অসহায় প্রায় ৩ শতাধিক পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সিলেট শাখা, দরগা গেইট শাখা এবং সুবিদ বাজার শাখার যৌথ উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।

Manual3 Ad Code

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সুবিদবাজার শাখার উপ ব্যবস্থাপক মো. শামিম আহমেদ, বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক মো. কায়েস উদ্দিন চৌধুরী, ব্যাংক কর্মকর্তা দিদার মোরশেদ, আব্দুল্লাহ আল মারুফ, গোলাম সারওয়ার চৌধুরী, নসরুল্লাহ মো. তাসনিম, মেহেদী হাসান চৌধুরী সহ স্থানীয় জামিয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা তালবাড়ির শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, কাপ্তানপুর জাগরণ সমাজকল্যাণ তরুণ সংঘের সভাপতি আব্দুল গনি ও সেক্রেটারী আবুল বাশার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সহ স্থানীয় মুরুব্বি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও এলাকার গন্যমান্যরা।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31