শিরোনামঃ-

» বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যবার্ষিকীতে পারিবারিক কর্মসূচি

প্রকাশিত: ১৩. জুন. ২০২২ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, সিলেট পৌরসভার সর্বশেষ চেয়ারম্যান ও সাবেক কমিশনার, বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমৃত্যু সম্পৃক্ত মরহুম জননেতা বদর উদ্দিন আহমদ কামরানের ১৫ জুন দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Manual3 Ad Code

কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জুন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ ও রাতে খতমে কোরআন ও দোয়া মাহফিল, ১৫ জুন খতমে কোরআন, মিলাদ মাহফিল, সকাল ১১.৩০ মিনিটে ছড়ারপাড়স্থ বাড়িতে বিশেষ দোয়া এবং বিভন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় শিরনী বিতরণ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় কামরান পরিবারের পক্ষ থেকে বদর উদ্দিন আহমদ কামরানের জান্নাতুল ফেরদৌস কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এবং কর্মসূচিতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31