শিরোনামঃ-

» বিশিষ্ট ব্যবসায়ী মাকুম এর মৃত্যুতে জেলা ফুল ব্যবসায়ী সমিতির শোক

প্রকাশিত: ০৯. জুন. ২০২২ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সাবেক সিনিয়র সহ সভাপতি, ব্যবসায়ী মাসুদ আহমদ চৌধুরী (মাকুম) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে তিনি ইন্তেকাল করেন। তিনি রোটারী অঙ্গনের প্রিয় মুখ ছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন।

Manual3 Ad Code

এদিকে তার মৃত্যুতে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রাসেল আলী, সাধারন সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আলকাছ মিয়া সহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Manual4 Ad Code

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তাআলা যেন মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করেন।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার বাদ জুমআা হযরত শাজজালাল (রহ.) মাজার মসজিদে তার জানাযার নামাজ অনুষ্টিত হবে বলে জানা গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31