- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» তেমুখীতে মানববন্ধন ও সমাবেশ নাজমিনের খুনীদের গ্রেপ্তার না করলে তীব্র আন্দোলন
প্রকাশিত: ০৫. জুন. ২০২২ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট সদর উপজেলার রায়েরগাওয়ের নলেজ হোম একাডেমির শিক্ষিকা, নববধু নাজমিন আক্তারের খুনীদের গ্রেপ্তার না করলে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
রবিবার (৫ জুন) বিকেলে টুকেরবাজারের তেমুখী পয়েন্টে মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা এ হুশিয়ারী দেন।
এ সময় তারা বলেন, নাজমিন খুনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো খুনীরা গ্রেপ্তার না হওয়া হতাশাজনক। এজন্য বক্তারা পুলিশের নিস্ক্রিয়তাকে দায়ী করে বলেন, ঘটনার পর থেকে নাজমিনের পরিবার ঘটনাটিকে হত্যাকান্ড বলে দাবী করেছিলো। এর প্রেক্ষিতে পুলিশ হত্যা মামলা দায়ের করলেও আসামি ধরতে টালবাহানা করে। প্রধান আসামি নাজমিনের স্বামী নাঈম উদ্দিন সহ অন্যরা সুযোগ পেয়ে পালিয়ে যায়। পুলিশ আসামি গ্রেপ্তারে আন্তরিক না হওয়ার কারনে এখনো আলোচিত এ হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার হয়নি বলে দাবি করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন, জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জৈনউদ্দিন। শাহ খুররম ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক আমিনুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক।
সমাবেশে বক্তব্য রাখেন, জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, শাহ খুররম ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক কমর উদ্দিন, সিলেট সরকারী কলেজের সাবেক জিএস ফারুক আহমদ, শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, নলেজ হোম একাডেমির প্রধান শিক্ষক আতিকুর রহমান, জালালাবাদ ইউনিয়নের মেম্বার মন্তাকা আহমদ ও মো. লিটু মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সাবেরা বেগম, হাসনা বেগম, সাহেদা খাতুন, নিহত নাজমিন আক্তারের শোকাহত বাবা আব্দুস সাত্তার, মা শেফালী আক্তার, ভাই মো, মিজান উদ্দিন, মামা দুলাল আহমদ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে নলেজ হোম একাডেমী রায়ের গাওয়ের শিক্ষক, শিক্ষার্থীরা একই দাবিতে পৃথক ব্যানারে এসে অংশ নেন।
গত ৩০শে মে মইয়াচর গ্রামে স্বামী বাড়িতে যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে খুন করা হয় নাজমিন আক্তারকে। এ ঘটনায় ৩১ শে মে জালালাবাদ থানায় যৌতুকের দাবিতে হত্যা মামলা দায়ের করেন নিহত নাজমিন আক্তারের পিতা আব্দুস সাত্তার।
মামলায় আসামি করা হয়েছে নাজমিনের স্বামী নাঈম উদ্দিন, তার ভাই, ফরহাদ উদ্দিন, নাসিম উদ্দিন, নাহিদ উদ্দিন, পিতা সাইফ উদ্দিন, মা রেহেনা বেগম ও খালা রুমি বেগমকে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন
- সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর মিছিল-সমাবেশ
- আগামী ২ মাসের মধ্যে সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ সহ কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো


