- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ভোজ্য তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাসদের
প্রকাশিত: ০৯. মে. ২০২২ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ
ভোজ্য তেল, চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য এবং জনগণের দুর্ভোগ নিয়ে তামাশা বন্ধ, সিন্ডিকেট ও মজুতদারদের শাস্তি এবং খাদ্য পণ্যের রেশন ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার (৯ মে) বিকাল ৬টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মনজুর আহমদ, শফিকুল ইসলাম কাজল, সুরুজ আলী, শাহিন আহমেদ, মনোয়ার হোসেন, জামাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভোজ্য তেলের দাম এক লাফে লিটার প্রতি ৩৮ টাকা বাড়িয়ে সরকার প্রমাণ করেছে এই সরকার মজুতদার ও বাজার সিন্ডিকেটের সহযোগী ও রক্ষক। ক্ষমতায় যেতে জনগণের ভোট প্রয়োজন হয়নি বলে সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। তাই ঈদের আগেই ইঙ্গিত দেয় যে, ঈদের পরে তেলের দাম বাড়ানো হবে।
সরকারের এই ইঙ্গিত ব্যবসায়ী মজুতদারদের তেল মজুত করে বাজারে সংকট তৈরি করতে উৎসাহীত করেছে। সরকারের কাছে হিসাব আছে দেশে তেলে চাহিদা কত এবং কত টন আমদানি হয়েছে। তাহলে বাজারে তেলের সংকট হলো কীভাবে? আর ঈদের পর প্রথম কর্মদিবসেই তেলে দাম এক লাফে লিটার প্রতি ৩৮ থেকে ৪৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়ে রাতারাতি তেল ব্যবসায়ীদের পকেটে কয়েক শত কোটি টাকা ঢুকানোর ব্যবস্থা করে দিয়েছে।
করোনায় সাধারণ মানুষ কর্ম হারিয়েছে, আয় কমেছে, অথচ সরকার নিম্ন আয়ের মানুষদের আয় বাড়ানোর কোন উদ্যোগ নেয়নি বরং মাংস সহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের নাভিশ্বাস তুলেছে। ভোজ্য তেলের দাম বৃদ্ধি মড়ার উপর খাড়ার ঘা হিসাবে দেখা দিয়েছে।
বক্তারা অবিলম্বে ভোজ্য তেলের বর্ধিত দাম প্রত্যাহার এবং খাদ্য পণ্যের রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়ে বলেন, ব্যবসায়ীদের দালাল হিসেবে ভূমিকা পালনকারী সরকার জনগণকে ভয় পায় বলে ইভিএম এর নামে ডিজিটাল ভোট জালিয়াতির উদ্যোগ নিচ্ছে। বক্তারা গণবিরোধী এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় ড্যাব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা


