- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» ব্যাটারি রিকশার ব্যাটারি-মটর খুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত
প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২৪ | বুধবার
ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর ট্রাফিক কর্তৃপক্ষ কর্তৃক ব্যাটারি রিকশা থেকে ব্যাটারি-মটর খুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার এবং আটককৃত ব্যাটারি রিকশা মটর-ব্যাটারি সহ ছেড়ে দেওয়ার দাবিতে বুধবার (৩ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হয়।
রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল এর সভাপতিত্বে অবস্হান কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক, রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উপদেষ্টা আবু জাফর, সংগ্রাম পরিষদ মহানগর শাখার সহ-সভাপতি শহিদ মিয়া, ইয়াছিন আহমদ, মোহসিন আহমদ, এরশাদ মিয়া, সংগ্রাম পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, হারুন মিয়া, আজিবুর রহমান, আকবর হোসেন, রায়হান নূর, মিন্টু যাদব, জুয়েল আহমদ, অভি ইসলাম, দিনাজ আহমদ প্রমূখ।
অবস্থান কর্মসূচির শুরুতে গত ৩১ মার্চ কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিতে বিশেষ করে শ্রমজীবী মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অবস্হান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীর ২০ হাজার ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক এবং তাঁদের উপর নির্ভরশীল ১ লক্ষ মানুষের কাছে আসন্ন ঈদ বিবর্ণ।
কারণ দীর্ঘ দেড় মাস থেকে মহানগর ট্রাফিক কতৃপক্ষ কর্তৃক ব্যাটারি রিকশা থেকে মটর-ব্যাটারি খুলে নেওয়ার সিদ্ধান্তের ফলে নগরীর প্রায় ২০ হাজার ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের মধ্যে আতংক বিরাজ করছে এবং আটককৃত ব্যাটারি রিকশা শ্রমিকরা হাজার হাজার টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজটের জন্য কোনভাবেই এককভাবে দায়ী নয় ব্যাটারি চালিত যানবাহন।কারণ একটি জরিপে দেখা গিয়েছে ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনার প্রধানতম বাহন মটর সাইকেল ও ট্রাক।
তাছাড়া নগরীর যানজট হিসেবে চিহ্নিত পয়েন্ট এমনিতেই এড়িয়ে চলেন ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকরা।
বক্তারা বলেন, নগরীর সাধারণ মানুষের স্বল্প ভাড়ার পরিবহন হিসেবে পরিবেশ বান্ধব এবাহনগুলো যাত্রি সেবা দিয়ে থাকে।
বক্তারা অবিলম্বে প্রস্তাবিত “থ্রি হুইলার ও সমজাতীয় মটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১” চুড়ান্ত করে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান,ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ ও রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা নির্ধারণ করার আহ্বান জানান।
অবস্থান কর্মসূচির শুরুতে গত ৩১ মার্চ কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিতে বিশেষ করে শ্রমজীবী মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ফলে অবস্হান কর্মসূচি সীমিত পরিসরে করার ঘোষণা করা হয় এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতার আহ্বান জানান হয়।
অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ সিলেট মহানগর ট্রাফিক কর্তৃপক্ষ কর্তৃক ব্যাটারি রিকশা থেকে ব্যাটারি-মটর খুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার এবং আটককৃত ব্যাটারি রিকশা মটর-ব্যাটারি সহ ছেড়ে দেওয়ার দাবিতে আগামী সোমবার পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬১ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


