- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» শহীদ মিনারে জেএসডির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত: ৩১. মার্চ. ২০২২ | বৃহস্পতিবার
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও জাতীয় সরকারের দাবী
স্টাফ রিপোর্টারঃ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সিলেট এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও জাতীয় সরকারের দাবি জানিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেএসডির উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও জাতীয় সরকারের দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত দাবি জানান।
জেএসডির সাবেক সভাপতি বিশিষ্ট চা-কর অধ্যাপক মোহাম্মদ শফিক এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য জেএসডির সাধারণ সম্পাদক চৌধুরী শাহেদ কামাল টিটোর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম জামান চৌধুরী, কেন্দ্রীয় ক্ষুদ্র সত্ত্বা বিষয়ক সম্পাদিকা বেবী দেবী, জেএসডি নেতা চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নেওয়াজ খান, ইসমাঈল আলী প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা আরো বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে মানুষের ভোগান্তির শেষ নেই। অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিতে না পারলে মানুষের জীবনযাত্রা চরম আকার ধারণ করবে। আসন্ন মাহে রমজানে সাধারণ মানুষের কথা বিবেচনা করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করে সর্বদলীয় সরকার গঠন করে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা দূর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার উপর জোর দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৮ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ স্বদিচ্ছাই যথেষ্ট
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন
- সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর মিছিল-সমাবেশ


