শিরোনামঃ-

» সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে : মোঃ জাহিদুল হক

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২২ | শনিবার

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ

Manual8 Ad Code

কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহিদুল হক বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য দূর্যোগময় সময়ে রোটারিয়ানরা অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রোটারিয়ানরা।

Manual8 Ad Code

বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠালগ্ন থেকে সারা বিশ্বে পোলিও নিরোধ সহ আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, সমাজসেবা সহ সকল ক্ষেত্রে সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে। আগামী দিনেও রোটারিয়ানদের মানবতার কল্যানে কাজ করা আহ্বান জানান তিনি।

তিনি শনিবার (২২ জানুয়ারী) সকাল ১১টায় রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তিন শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ক্লাবের প্রেসিডেন্ট ও কানাইঘাট প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল এর সভাপতিত্বে ও রোটারেক্ট সাংবাদিক হাফিজ আহমদ সুজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সহ-দফতর সম্পাদক মামুনুর রশীদ, রোটারিয়ান শিহাব উদ্দিন, সমাজসেবক আব্দুল মুমিন, ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর শামীম কামরুল।

Manual1 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব সংগঠক মোঃ ফখরুজ্জামান, অলিউর রহমান, ব্যাংকার মোঃ জাকির হোসেন, সৈয়দ আবুল হারিছ, আব্দুল গনি, জিল্লুর রহমান ফারুকী, হাবিব আহমেদ, আক্তার হোসেন, হাফিজ আহমেদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031