- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেটে বৃদ্ধ মায়ের পেনশনের টাকা আত্মাসাৎ করলো মেয়ে, থানায় জিডি
প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২১ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেটে অসুস্থ্য বৃদ্ধ মায়ের পেনশনের টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় আত্মসাতকারীর বোন রাশেদা খাতুন লাভলী বাদী হয়ে জিডি করেছেন। জিডি নং-৭০৩, তারিখ-০৭-১০-২০২১।
জিডি সুত্রে জানা যায়, সিলেট নগরীর নরসিংটিলা একতা/৫৪ নং বাসার বাসিন্দা মৃত আব্দুল বারি বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের সরকারী কর্মকর্তা ছিলেন। প্রায় ৩২ বছর আগে তিনি মারা যান।
আব্দুল বারি মারা যাওয়ার পর তার পেনশনের টাকা স্ত্রী মোছা: সামছুর নাহারের নামে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জমা হয়। সামছুর নাহার দীর্ঘদিন থেকে অসুস্থ্য থাকায় তার মেয়ে রাশেদা খাতুন লাভলীর সাথে বসবাস করে আসছেন। ছেলেরা প্রবাসে থাকায় তার আরেক মেয়ে সাহেদা খাতুন হেপী, স্বামী রায়হান আহমদ চৌধুরী, সাং-পশ্চিম কাজলশাহ, বাগবাড়ীতে বসবাস করে। মায়ের অসুস্থতার ফাকে মায়ের নামীয় পিপিআর কার্ড সহ অন্যান গুরুত্বপূর্ণ কাগজপত্র সাহেদা খাতনু হেপী নিয়ে যায়।
সামছুর নাহারের পেনশনের ৩ লক্ষ ৮০ হাজার টাকা সংশ্লিষ্ট কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মাসাত করেন সাহেদা খাতুন হেপী। সামছুর নাহারের চিকিৎসার জন্য টাক উত্তোলন করতে গিয়ে রাশেদা খাতুন লাভলী দেখেন তার বোন সাহেদা খাতুন হেপী ৩ লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে গেছেন।
অন্য ভাইবোন মিলে টাকা উত্তোলনের কথা সাহেদা খাতুনের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ সহ মিথ্যা মামলা মোকদ্দমায় জড়াইয়া হয়রানী ও ক্ষতিগ্রস্থ করা সহ গুম খুন করিয়া ফেলিবে বলিয়া ভয়ভীতি প্রদর্শন করে এবং বিবাদীর হেফাজতে থাকা মায়ের পেনশনের পি.পি.আর কার্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ফেরত দেবে না এবং পেনশনের বাকী টাকাও উত্তোলন করে নিবে বলে হুমকি প্রদান করে।
এর আগেও প্রবাসী ভাইদের পরিবারের সদস্যদের সাথে বিবাদে লিপ্ত হইয়া বিশৃঙ্খলা সৃষ্ট সহ আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। যার কারণে সাহেদা খাতুন হেপীর বিরুদ্ধে গত ৪-৮-২০২০ ইং তারিখে কোতোয়ালী মডেল থানায় জিডি করা হয়, জিডি নং-১৫৯।
এই সংবাদটি পড়া হয়েছে ৫১৫ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর