শিরোনামঃ-

» দূর্গাকুমার স:প্রা বিদ্যালয়ের অর্ধশত বছরের পুরনো গাছটি উপড়ে পড়েছে

প্রকাশিত: ২৮. জুন. ২০২১ | সোমবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীর বন্দরবাজারে দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত বছরের পুরনো একটি রেইন্ট্রি গাছ সোমবার (২৮ জুন) সকালে আকষ্মিকভাবে শিকড় সহ উপড়ে পড়ে যায়। এতে করে বিদ্যালয়ের কোন ক্ষতিসাধিত না হলেও পার্শ্ববর্তী একটি ভবন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বিদ্যালয়টি বন্ধ থাকার কারণে শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Manual2 Ad Code

খবর পেয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি কানু পাল, বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিপ্লব মোদক, শিপ্রা রানী দাস, তৃপ্তি রানী দাস, লাকী রানী দে ও পরিচালনা কমিটির সদস্য আব্দুল আলী বিদ্যালয়ে এসে উপড়ে পড়া গাছটি দেখেন এবং উধ্বর্তন কতৃপক্ষকে অবহিত করেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31