শিরোনামঃ-

» সিলেটে কথিত সাংবাদিক সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২৮. জুন. ২০২১ | সোমবার


Manual7 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সিলেটে কথিত এক সাংবাদিক সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
রবিবার রাত ১১টার দিকে জৈন্তাপুর থানার লক্ষীপ্রসাদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কাটার বাজারে অব্স্থান করছে জেনে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে চাইলে তাদেরকে লক্ষীপ্রসাদ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুরের হেমুভাটপাড়ার পুলিন সরকারের ছেলে অরুণ সরকার (৩৯), সাতারখাই গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে আব্দুল করিম (৫৫), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সুহেল আহমদ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত অরুণ সরকার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় মানুষকে হয়রানি করে চাঁদা আদায় করে। তাছাড়া সে চোরাকারবারি ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে ।
গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) ওমর ফারুক সিলেট প্রতিদিনকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31