শিরোনামঃ-

» দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

প্রকাশিত: ০৬. মে. ২০২১ | বৃহস্পতিবার


Manual5 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (৬ মে) এক শোকবার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, প্রবীণ রাজনীতিবিদ, সিলেট জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জননেতা দিলদার হোসেন সেলিম ছিলেন জাতীয়তাবাদী আদর্শের লড়াকু সৈনিক।
তিনি আমৃত্যু জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন অগ্রসেনানী। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। যা সহজে পুরণ হবার নয়। আল্লাহ পাক মরহুম দিলদার হোসেন সেলিমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31