- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেটে পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত
প্রকাশিত: ১৩. মার্চ. ২০২১ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতার রজত জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ এবং আপোষ বৈঠকের মধ্যস্থতাকারী ৪ নেতৃবৃন্দের অনুরোধে আগামীকাল ১৪ মার্চ রবিবার থেকে ডাকা সকল প্রকার পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়। বৈঠকে মহান স্বাধীনতার রজত জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে শ্রমিকদের ঘোষিত কর্মসূচি স্থগিত করার জন্য নেতৃবৃন্দ আহবান জানালে এবং শ্রমিকদের দাবী-ধাওয়া পুরনের আশ্বাস প্রদান করা হলে শ্রমিক নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি স্থগিত ঘোষণা করেন।
শনিবার (১৩ মার্চ) সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শ্রী আবু সরকার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকারিয়া হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজী ময়নুল ইসলাম।
উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম সাধারন সম্পাদক আলী আকবর রাজন, সহ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাছনাথ, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, প্রচার সম্পাদক হারিছ আলী, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি রুনু মিয়া মইন, সহ সভাপতি রায়হান উদ্দিন, সহ সাধারন সম্পাদক ইনছান আলী, সাধারন সম্পাদক মিসবাহ উদ্দিন, ২০৯৭ সভাপতি খলিল খান, কার্যকরি সভাপতি মতছির আলী, ৭০৭ সাধারন সম্পাদক আজাদুর রহমান। ট্রাক লড়ী শ্রমিক ইউপির সাধারন সম্পাদক সুহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।
উল্লেখ্য, নগরীর চৌহাট্রায় ১৭ ফেব্রুয়ারি গাড়ি স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সিলেট সিটি করপোরেশনের সাথে একটি অনাকাংখিত ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় শ্রমিকদের উপর দুটি মামলা হয়। শ্রমিকরা মামলা প্রত্যাহার, আটককৃত গাড়ির ছেড়ে দেওয়া ও ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপুরণ এবং গাড়ি রাখার জায়গা প্রদানের দাবী জানান।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ সিটি করপোরেশনের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সকল দাবী পুরনের আশ্বাস দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৭ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর