- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে : কয়েস লোদী
- রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর : বাসদ
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
» সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০২১ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেটে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দু’জন সিলেট নগরের বনকলাপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন লুৎফুর রহমান (২৮), পিতা- সহিদ নূর, বাটিপাড়া, আলীনগর, দিরাই, সুনামগঞ্জ, বর্তমান – বনকলাপাড়া পুকুর পার ও অন্যজন সজীব রহমান (২৮), পিতা মৃত সবুর মিয়া লাকেশ্বর, ছাতক, সুনামগঞ্জ বলে জানা গেছে।
সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে মিয়া ফাজিল চিস্ত এলাকায় সিলেট–সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় স্থানীয় লোকজন দু’টি ট্রাক আটকে অগ্নিসংযোগ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে নগরের মিয়া ফাজিল চিস্ত এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি ট্রাক মোটরসাইকেলে থাকা ২ আরোহীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এ সময় স্থানীয় লোকজন খবর পেয়ে সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। এ ছাড়া তাঁরা দুটি ট্রাকে আগুন দেন।
খবর পেয়ে পুলিশ ও সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহতদের পালসার মোটরসাইকেল নং- সিলেট ল ১১-১০৩৪।
ঘটনাস্থলে উত্তেজিত জনতা ৩টি ট্রাকে আগুন দেয় এবং ১টি ট্রাক ভাঙচুর করে।
ঘাতক ট্রাক নং ঢাকা মেট্রো ট ১৮-৪৫০১ (পোড়ানো হয়), ঢাকা মেট্রো চ ২৪ -২০০৯ (পোড়ানো হয়), বগুড়া ট ১১ -১৮৮৫ (পোড়ানো হয়), ঢাকা মেট্রো ট ১৪ -৬৭৭৬ (ভাঙচুর হয়), যশোর ট১১ -২০৫৭ (পোড়ানো হয়) সহ অনেক গাড়ি অগ্নি সংযোগ ও ভাংচুর করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। ট্রাকটি ঘটনাস্থলে ছিল।
এ সময় উত্তেজিত জনতা দু’টি ট্রাকে অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৫ বার
সর্বশেষ খবর
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর : বাসদ
- সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ
- সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে : পুলিশ কমিশনার
- স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনলেন এমপি এমরান পুলিশ কমিশনারকে সুষ্ঠু তদন্তের নির্দেশ সিলেটের আলোচিত ট্রিপল মার্ডার