- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজ বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক স¤প্রীতির রোল মডেল : এডভোকেট নাসির উদ্দিন খান
প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২০ | রবিবার
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই বাংলাদেশ সা¤প্রদায়িক সম্প্রীতির জন্য বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করে। আজ বাংলাদেশে সকল ধর্মের লোকজন যথাযথ নিরাপত্তার মধ্যে যার যার ধর্মীয় উৎসব পালন করছে। কারও ধর্মীয় উৎসব পালনে বা নির্বিঘ্নে বসবাস করতে কেউ বাঁধা দিচ্ছে না। স্বাধীনভাবে মন খুলে ধর্মীয় উপাসনার পাশাপাশি দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা একমাত্র সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে।
তিনি রবিবার (২৫ অক্টোবর) সনাতন ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।
এসময় তাঁর সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্বাছ উদ্দিন, আব্দুল বারি ও জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন।
এছাড়াও বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা আওয়ামীলীগ নেতা হারুন হেলাল চৌধুরী, আহমদ হোসেন বাবুল, হারুনুর রশিদ চৌধুরী দিপু, নোমান আহমদ, আলীনগর ইউনিয়ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান, মাসুদ হোসেন খান, আহবাবুর রহমান খান শিশু, তাওফিক মাহমুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক এমদাদ রহমান, জুবের আহমদ, পলাশ আফজাল প্রমুখ।
গোলাপগঞ্জ আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন, ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রুশন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দিন মেম্বার, ফয়সল আহমদ, রুমেল সিরাজ, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হাসিন হাসনাত।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৫১ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান


