শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা মোগলাবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার ৮নং মোগলাবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মোগলাবাজারস্থ খালোমুখ বাজারে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। মোগলাবাজার ইউনিয়ন বিএনপির আহŸায়ক হাজী মো: নামর আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা ফয়েজুর রহমান বেলালের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ।

Manual3 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য শাহ মাহমুদ আলী, ময়নুল ইসলাম মঞ্জু ও শাহ আব্দুল মুকিত। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আপ্তাব উদ্দিন, এম.এ মুনিম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সদস্য ইসলাম উদ্দিন, ইউনিয়ন কমিটির সদস্য মো: ছুরাব আলী, মকছুদ আলী মনা, জুলছ মিয়া চৌধুরী, মো: রেজন মিয়া, মো: সুরমান আলী, আমির আলী, সুমন আহমদ আনছার, আক্কাছ মিয়া, কালাম আহমদ, আশরাফ আহমদ, নজরুল ইসলাম, জামাল আহমদ, আব্দুল শহিদ, কামাল আহমদ, মুহিত আহমদ, কামাল আহমদ, দিলাল মিয়া, ডা: আব্দুল শহিদ, ছাত্রদল নেতা কাওছার হামিদ, তারেকুর রহমান, সুমন আহমদ, সুহিন আহমদ, তায়েফ আহমদ, আমিনুল ইসলাম, ছালেহ আহমদ, হাবিব হোসেন (রুমন), ফাহিম আহমদ ও ফাহাদ হোসেন প্রমূখ।

Manual2 Ad Code

সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নজরুল ইসলামকে সভাপতি, জামাল মিয়াকে সাধারণ সম্পাদক ও শাহেদুল আলম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দেশব্যাপী দল পূনর্গঠন প্রক্রিয়া চলছে। এর ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা উপজেলা ও সকল ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এবার ওয়ার্ড কমিটি গঠন চলছে। ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে বিএনপির প্রতিটি ইউনিট কমিটি গঠন করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শক্তিশালী তৃনমূল বিএনপি গঠন করা হবে। গুম নামক অপরাজনীতির শিকার হয়ে নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ এবং গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30