শিরোনামঃ-

» সাদিপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২০ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

ওসমানীনগর প্রতিনিধিঃ

সিলেটের ওসমানীনগর সাদিপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বসম্মতিক্রমে নৌকা প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের উদ্যোগে নৌকার প্রার্থী বাছাই উপলক্ষে এক সভায় প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় কবির উদ্দিনের নাম নির্বাচন করেন অনুষ্ঠানের সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন এড. নাসির উদ্দিন।

Manual3 Ad Code

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনয়ন চুড়ান্ত করবেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিকন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফর আলীর পরিচালনায় সভায় এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন, এড. আজমল আলী, মজির উদ্দিন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, আবদাল মিয়া, আওয়ামী লীগ নেতা এড আব্বাস উদ্দিন, ইসকন্দর আলীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, বঙ্গবন্ধুর আদর্শের স্রোতধারা যার শরীরে প্রবাহমান। ১৫ আগষ্টের কালো রাতে বঙ্গবন্ধুকে হত্যার পর প্রকাশ্যে রাজপথে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়ে টানা এগারো মাস কারাবন্দি ছিলেন তিনি। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে চরম দুঃসহ নির্যাতনের শিকার হয়ে বারবার কারাবরণ করতে হয়েছিল তাকে।

Manual5 Ad Code

পারিবারিকভাবেই বঙ্গবন্ধুর আদর্শে গড়া মুক্তিযোদ্ধা কবিরের বাবা ছিলেন পাকিস্তান আমলে বাংলাদেশের পক্ষের একমাত্র জনপ্রতিনিধি। তার এক ভাই কামাল আহমদ কণা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আরেক ভাই শামীম আহমদ ভিপি জেলা যুবলীগের সভাপতি এবং ভিপি শামীমের স্ত্রী জেলা পরিষদের সদস্য।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31