শিরোনামঃ-

» এম সাইফুর রহমানের মৃত্যু বার্ষিকীতে সাউথ সুরমা ন্যাশনালিষ্ট ফোরামের দোয়া মাহফিল

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২০ | শনিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম.সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাউথ সুরমা ন্যাশনালিষ্ট ফোরাম ইউরোপ, আমেরিকা, অষ্ট্রেলিয়া,এশিয়া এন্ড আফ্রিকার উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার বরইকান্দি মিস্ত্রি জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির আপ্যায়ন সম্পাদক ও ফোরামের উপদেষ্টা আফজল উদ্দিন, মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ফোরামের উপদেষ্টা ডাঃ এম এ হক বাবুল, ফোরামের সদস্য সচিব কামাল হাসান জুয়েল, ফোরামের উপদেষ্টা ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাতা যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম রুহেল, ফোরামের উপদেষ্টা ও জেলা তরুণদলের আহবায়ক শাহেদ খাঁন স্বপন, ফোরামের সদস্য ও ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রানা, তরুণদলের মহানগর সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম রুহুল, তরুনদলের মহানগর যুগ্ন আহবায়ক আরাফাত রহমান ওমর, জেলা ছাত্রদল নেতা বায়োজিত আহমেদ চৌধুরী, ফোরামের সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল, ফখরুল ইসলাম, মঈনউদ্দীন আহমদ,মুহিবুর রহমান মান্না, হারুনর রশীদ হারুন, মোস্তাকুর রহমান, আলী আহমেদ, জাহিদ হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

দোয়া পরিচালনা করেন মুফতি আমিনুল ইসলাম।

দোয়া মাহফিলে মরহুম এম.সাইফুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত সহ নারায়নগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে নিহত ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা এবং দেশবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30