শিরোনামঃ-

» বিমানবন্দর থামা আমীর মফিকের পিতার মৃত্যুতে মহানগর জামায়াতের শোক

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৬ | বুধবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগরীর বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম খান মফিকের পিতা বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রাম নিবাসী আব্দুস সাত্তার খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ৩টায় নগরীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর।

তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।

বুধবার (১১ নভেম্বর) বাদ আছর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামতলা ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

Manual7 Ad Code

তিনি গ্রামতলা জামে মসজিদের মোতওয়াল্লী ও গ্রামতলা হাই স্কুলের দাতা সদস্যসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে এলাকাবাসী সর্বজন শ্রদ্ধেয় অভিভাবকতূল্য মুরব্বীকে হারিয়েছে।

মহানগর জামায়াতের শোক
সিলেট মহানগরীর বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম খান মফিকের পিতা আব্দুস সাত্তার খান (৯৫) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোকবার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও মো. ফখরুল ইসলাম এবং সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, সাবেক ছাত্রনেতা শফিকুল আলম খান মফিকের পিতা আব্দুস সাত্তার খান (৯৫) এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন।

Manual1 Ad Code

তিনি মসজিদ, মাদ্রাসা ও স্কুলের খেদমতে নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রবীণ অভিভাবককে হারালাম।

Manual1 Ad Code

আল্লাহ পাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে শোক সইবার শক্তি দিন। আমীন।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30