- দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পর্যালোচনা সভায় সিসিক প্রশাসক; ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
- ছাত্রজীবনে আল্লাহ ও রাসূল সা.-এর রঙে রঙিন হওয়ার দ্বারা জীবনের চূড়ান্ত সফলতা অর্জিত হয় : মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মচারীদের দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোজাম্মেল হক
- দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ
- বিএমবিএফ সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
- বিমানবন্দর থামা আমীর মফিকের পিতার মৃত্যুতে মহানগর জামায়াতের শোক
- পূবালী ব্যাংকের আম্বরখানা ইলেকট্রনিক ব্যাংকিং বুথ সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন
- নির্মানাধীন বহুতল ভবন পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান
- ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর
» দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
গ্যাস-বিদ্যুৎ-জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে এবং শ্রমিক-কৃষক-জনগণকে বাঁচাতে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সমাবেশ অনুষ্ঠিত।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় কোর্ট পয়েন্টে জেলা সহ-সভাপতি অধ্যাপক মো. আবুল ফজল’র সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জলিল মীরা, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ।
নেতৃবৃন্দ বলেন, এশিয়ার অন্য দেশগুলোতে মূল্যস্ফীতি দুই শতাংশের নিচে থাকলেও বাংলাদেশে মূল্যস্ফীত এখনো ৮ শতাংশের উপরে। অথচ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেয়ার পর ডলারের তুলনায় টাকার মূল্য বৃদ্ধি দেখানো হয়েছে।
এর ফলে জিনিসপত্রের দাম যেখানে অনেক কমার কথা সেখানে সকল প্রকার জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত সার কীটনাশক সহ কৃষিপণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে।
সরকার ক্ষমতাসীন হয়ে দলীয়ভাবে ডিলার নিয়োগ করছে এবং যার প্রকৃত চিত্র কখনো তদারকি না করার কারণে খেয়াল খুশিমতো সার বীজ কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বাড়ানো হচ্ছে।
দাম বৃদ্ধি পাওয়ায় শুধু কৃষকদের দুর্দশাই বাড়ছে না, বরং দেশের সকল গরিব ও শ্রমজীবি মানুষের জীবন যাপন আরও কঠিন করে তুলছে।
আমরা শ্রমিক-কৃষক-জনগণ অর্থকষ্টে সন্তানদের পড়াশোনা করাতে পারি না, তারপরও আমাদের যেসব সন্তানেরা অতি কষ্ট করে পড়াশোনা করে শিক্ষা শেষে তাঁদের চাকুরি জুটছে না।
দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্টানিক খাতের শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা দিয়ে দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বাজারে মাসের অর্ধেক চলাও কঠিন।
অথচ সরকারিভাবে প্রত্যেক সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুুরির গেজেট রয়েছে কিন্তু মালিকরা সরকারের ঘোষিত গেজেট বাস্তবায়ন করছেন না।
শ্রমিকদের সমস্যা সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও তারা শুধুমাত্র কাগজে কলমে বাস্তবিকভাবে শ্রমিকদের সমস্যা সমাধানের প্রেক্ষিতে কার্যকর কোন ভূমিকা রাখেন না।
সমাবেশ থেকে হোটেল-রেস্টুরেন্ট, স’মিল, প্রেস, চা শিল্পসহ অপরাপর সকল সেক্টারের শ্রমিকদের বাঁচার মত মজুরি, শ্রমআইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা আদায়ের সংগ্রামের পাশাপাশি শ্রমিক শ্রেণির সার্বিক মুক্তির লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম বেগবান করার আহবান জানান এবং গার্মেন্টন্স শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানান।
একইসাথে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিলের প্রসঙ্গ তুলে বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং অসামঞ্জস্যপূর্ণ বিল সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে নানা আলোচনা-সমালোচনা প্রশ্ন উঠলেও এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন জবাবদিহিতামূলক কর্মকান্ড পরিলক্ষিত হয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।
বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জোর দাবি জানানো হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন বাংলাদেশ একটি নয়াঔপনিবেশিক আধাসামন্তবাদী রাষ্ট্র, যেখানে সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজির স্বার্থে বাজার, প্রাকৃতিক সম্পদ, কৃষি ও সস্তা শ্রমশক্তিকে শোষণ ও লুণ্ঠনের ক্ষেত্র হিসেবে ব্যবহারের প্রবণতা বিদ্যমান।
সাম্রাজ্যবাদী শক্তিগুলো এদেশে তাদের বিশ্বস্থ দালাল তৈরি করে আমলাতান্ত্রিক কাঠামোর ওপর নির্ভর করে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করে চলছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র-চীনের সামরিক উত্তেজনা বিশ্ব পরিস্থিতিকে ক্রমেই সংঘাতমুখর করে তুলছে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্ব বৃদ্ধির ফলে বাংলাদেশও বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।
মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে ও পরিকল্পনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির বিরুদ্ধে সারাদেশের মানুষ যখন বিক্ষুদ্ধ, জাতীয় স্বার্থ ও দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে আন্দোলন করে আসছিল তখন তথাকথিত বিরোধী দল মার্কিন সাম্রাজ্যবাদের অপর দালাল শক্তি জামায়াত-এনসিপি জোট জনগণের পক্ষে অবস্থান না নিয়ে বিভিন্ন কৌশলে মার্কিন পরিকল্পনা কার্যকর করছে।
সমাবেশ থেকে মানবিক করিডোরের প্রস্তাব, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা প্রদান, এনডিএ সহ বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা চুক্তি এবং বিদেশি সামরিক উপস্থিতির বিষয়গুলো জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২১২ বার
সর্বশেষ খবর
- দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পর্যালোচনা সভায় সিসিক প্রশাসক; ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
- ছাত্রজীবনে আল্লাহ ও রাসূল সা.-এর রঙে রঙিন হওয়ার দ্বারা জীবনের চূড়ান্ত সফলতা অর্জিত হয় : মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মচারীদের দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোজাম্মেল হক
- দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পর্যালোচনা সভায় সিসিক প্রশাসক; ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
- ছাত্রজীবনে আল্লাহ ও রাসূল সা.-এর রঙে রঙিন হওয়ার দ্বারা জীবনের চূড়ান্ত সফলতা অর্জিত হয় : মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মচারীদের দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোজাম্মেল হক
- দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ


