- দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পর্যালোচনা সভায় সিসিক প্রশাসক; ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
- ছাত্রজীবনে আল্লাহ ও রাসূল সা.-এর রঙে রঙিন হওয়ার দ্বারা জীবনের চূড়ান্ত সফলতা অর্জিত হয় : মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মচারীদের দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোজাম্মেল হক
- দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ
- বিএমবিএফ সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
- বিমানবন্দর থামা আমীর মফিকের পিতার মৃত্যুতে মহানগর জামায়াতের শোক
- পূবালী ব্যাংকের আম্বরখানা ইলেকট্রনিক ব্যাংকিং বুথ সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন
- নির্মানাধীন বহুতল ভবন পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান
- ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর
» ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৬ | বুধবার
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) বাদ আছর উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন কাজী অফিসে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা শাখার সভাপতি আব্দুল গফফার আল হাসান, ছাতক (দক্ষিণ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, ছাতক (উত্তর) উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা রেজাউল করিম, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুহাম্মদ শাহজাহান, সহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, মাওলানা রমজানুল হক, জাহিদপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মুক্তার, মাওলানা মোস্তাক আহমদ, তারেক আহমদ রাজু, ফয়ছল আহমদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ সম্মেলন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সম্মেলনে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন,জামানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর মুবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের মধ্যে ইসলামের সঠিক আকিদা-বিশ্বাস প্রতিষ্ঠা, আত্মশুদ্ধি, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, ইসলামী তাহজিব-তামাদ্দুন সংরক্ষণ এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।
পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আদর্শবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সংগঠন দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এসব কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ পয়েন্টসংলগ্ন মাঠে ছাতক উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার
সর্বশেষ খবর
- দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পর্যালোচনা সভায় সিসিক প্রশাসক; ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
- ছাত্রজীবনে আল্লাহ ও রাসূল সা.-এর রঙে রঙিন হওয়ার দ্বারা জীবনের চূড়ান্ত সফলতা অর্জিত হয় : মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মচারীদের দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোজাম্মেল হক
- দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর