শিরোনামঃ-

» সি.আর. দত্তের মৃত্যুতে সিলেট মহানগর আওয়ামীলীগের শোক

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২০ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

মহান মুক্তিযুদ্ধের সেক্টর কামান্ডার, মেজর জেনারেল (অব.) সি. আর. দত্ত (বীর উত্তম) এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ আগস্ট) শোক বার্তায় নগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ ও সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual6 Ad Code

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, জাতির এই বীর সন্তানকে প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। মহান মুক্তিযোদ্ধে তাঁর গৌরবময় ভূমিকার জন্যে বাংলাদেশের মানুষের স্মৃতিতে ও জাতিয় ইতিহাসে তিনি থাকবেন শ্রদ্ধার আসনে।

নেতৃবৃন্দরা আরো বলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪২২ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930