শিরোনামঃ-

» খালপার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা সম্পন্ন

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২০ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের খিত্তা খালপার গ্রামে খালপার জাগরণী জনকল্যাণ সমিতি আয়োজিত খালপার প্রিমিয়ার লীগ (কেপিএল)-২০২০ এর ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় খিত্তা খালপার গ্রামের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাজিরবাজারের ব্যাবসায়ী ফটিক মিয়া, খালপার গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী লিয়াকত আলী, জিয়াউল ইসলাম, কলামিস্ট তাজ উদ্দিন, আশিক মিয়া, খোকন মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী খালেদ আহমদ, খিত্তা খালপার গ্রামের শহিদ ইসলাম, সাজু আহমদ, ফখরুল ইসলাম, মুরাদ আহমদ প্রমুখ।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খালপার স্কোরার্স। খেলায় ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন পলাশ।

Manual8 Ad Code

এর আগে সকাল ১০টায় তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়। খেলা তৃতীয় স্থান অধিকার করে খালপার হিট। সেই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন মঞ্জুর আহমদ।

Manual2 Ad Code

খালপার প্রিমিয়ার লীগ খেলায় সর্বোচ্চ উইকেট ও সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন খালপার স্কোরার্স এর পলাশ ও সাকিব।

Manual1 Ad Code

বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন টফি তুলেদেন অতিথিবৃন্দ।

খালপার প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন হওয়ায় খেলোয়াড় সহ সকল দর্শকবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন খালপার জাগরণী জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৪৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30