- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : আবুল কাহের চৌধুরী শামীম
- সিলেটে সবুজ সাথী সম্মাননা পেলো সিসিকের ‘বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ’
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর শোক
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
» সিসিকের নির্ধারিত জায়গায় আইসিটি টাওয়ার নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে : এম এ মান্নান
প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০২০ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন- সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্ধারিত জায়গায় আইসিটি টাওয়ার নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে। সিলেটকে প্রযুক্তি ও দেশের প্রথম উন্নত স্মার্ট শহর গড়ার লক্ষ্যে প্রযুক্তি বান্ধব কম্পিউটার মেলার এই উদ্যোগ নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিলেট নগরীর রিকাবী বাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়াম হল এর সিলেট স্টেডিয়ামের পঞ্চমতম কম্পিউটার মেলা পরিদর্শনকালে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন- নতুন বিশ্বের সাথে পরিচিতি হতে হলে কম্পিউটার বিষয়ে জানতে হবে। নিজেকে উন্নত হিসেবে গড়ে তুলতে হলে কম্পিউটার বিষয়ে জানতে হবে। তবেই দেশ ও জাতি এগিয়ে যাবে নতুন এক মাত্রাই। পাশাপাশি যারা প্রযুক্তি ব্যবহার এখনো শিখেনি কিংবা করেননি তাদের সুপরামর্শ দিয়ে নতুন এক বিশ্বকে পরিচয় করে দেওয়া এই তরুণ ও যুব সমাজের দায়িত্ব।
মেলা পরিদর্শনকালে মন্ত্রী সিলেটে আইসিটি টাওয়ার দ্রুত নির্মাণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান। পাশাপাশি নিজ উদ্যোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী, সেক্রেটারী এ এস এম জি কিবরিয়া, মেলার কমিটির আহবায়ক মুজিবুর রহমান মেলার অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
এদিকে কম্পিউটার মেলার দ্বিতীয় অধিবেশন ‘উইমেন এন্ট্রেপ্রিনিয়র ইন আইসিটি’ সেমিনারে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শহীদুল মনিরের শুভেচ্ছা বক্তব্যে ও সিলেট উইমেন্স চেম্বার অব কর্মাসের সভাপতি স্বর্ণলতা রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন- ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ই-কমার্স এসোসিয়েসন অফ বাংলাদেশ এর পরিচালক অভিনেত্রী শমী কায়সার, ই-কমার্স এসোসিয়েসন অফ বাংলাদেশ এর যুগ্ম-সাধারন সম্পাদক নাসিমা আক্তার নিশা, বাংলাদেশ উইমেন্স ইন টেকনোলজি এর সাধারণ সম্পাদক রেজওয়ানা খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০১ বার
সর্বশেষ খবর
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
- মুক্তিযুদ্ধ ও শহীদ জিয়া একই সূত্রে গাঁথা : খন্দকার মুক্তাদির
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলার আলোচনা সভা
- জকিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা
- সিলেট ক্রীড়া কমপ্লেক্সে খেলা মঙ্গলবার সিলেটে কোকো ফুটবল টুর্নামেন্ট সফল করার আহবান বিএনপির


