শিরোনামঃ-

» সিলেট ক্রীড়া কমপ্লেক্সে খেলা মঙ্গলবার সিলেটে কোকো ফুটবল টুর্নামেন্ট সফল করার আহবান বিএনপির

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৫ | রবিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর উপশহর পয়েন্ট ও সিলেট ল কলেজ সংলগ্ন সিলেট ক্রীড়া কমপ্লেক্সে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলা আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টায় অনুষ্ঠিত হবে।

উক্ত খেলায় জাতীয় দলের খেলোয়াড়দের সমন্বয়ে লাল ও সবুজ দল মুখোমুখি হবে।

খেলাটি সফল করতে রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে এক যৌথ সভা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ল’ চেম্বারে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সভায় খেলাটি সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

Manual8 Ad Code

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল, মহানগর তাঁতীমদলের আহবায়ক আব্দুল গফফার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমূখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930