- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল
- যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
» আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০২৬ | রবিবার
‘প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়’
নিউজ ডেস্কঃ
উৎসবমুখর পরিবেশে ও আগামীর সমৃদ্ধির প্রত্যয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড-এর ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এরপর বার্ষিক সাধারণ সভা উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আশরাফুল আলম বলেন, বর্তমান পৃথিবী সম্পূর্ণ আইটিনির্ভর। আইটি ল্যাব সলিউশন্স এই ধারার সাথে তাল মিলিয়ে অত্যন্ত প্রশংসনীয় কাজ করছে।
এখন সময় এসেছে দক্ষ লোকবল তৈরিতে আরও বড় উদ্যোগ নেওয়ার, যাতে আমাদের শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রম দিয়ে নিজেদের দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলে বহিঃবিশ্বে অবদান রাখতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে টেগোর সেন্টার সিলেটের নির্বাহী প্রধান ও লেখক মিহিরকান্তি চৌধুরী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি যুগোপযোগী সফটওয়্যার ডেভেলপমেন্ট ও নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে, যা তাদের সাফল্যের মূল চাবিকাঠি।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির আহমেদ করোনাকালীন সংকটের কথা স্মরণ করে বলেন, ২০২০ সালে মহামারীর সময় যখন শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, তখন আইটি ল্যাব সলিউশন্স তাদের অটোমেশন সফটওয়্যার ‘পাঠশালা’র মাধ্যমে অনলাইন শিক্ষা কার্যক্রম সচল রাখতে অভাবনীয় সহযোগিতা করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ফুয়াদ আহমেদ বলেন, এই প্রতিষ্ঠানটি আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বিশেষ ভূমিকা রাখছে।
এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের ইন্টার্নশিপ বা শিক্ষানবিশ কোর্স চালু থাকায় মেধাবী শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে আইটি ল্যাব সলিউশন্সের প্রতিনিধিদের কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। বছরের সেরা প্রতিনিধি হিসেবে মনোনীত হন অপি রানী দাশ।
সভাপতির বক্তব্যে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের চেয়ারম্যান নিরঞ্জন দে যাদু বলেন, আমরা সময়োপযোগী ও নিত্যনতুন সম্ভাবনাময় সফটওয়্যার তৈরি করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সিলেটের নাম উজ্জ্বল করতে চাই। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি আশরাফুল কবির এবং সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন সহ আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য পরিচালক বৃন্দ।
অনুষ্ঠানে আইটি ল্যাব সলিউশন্স এর প্রতিনিধিদের কর্মদক্ষতার উপর পুরস্কৃত করা হয় এবং বছরের সেরা প্রতিনিধি হিসেবে মনোনীত হয় অপি রানী দাশ। এছাড়াও প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৫ বার
সর্বশেষ খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান


