শিরোনামঃ-

» দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২০ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধা ৬টার সময় নগরীর এক অভিজাত হোটেলের কনফারেন্স লাউঞ্জে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের সভাপতি আ ন ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি জনাব এম এ হান্নান, আব্দুল হান্নান পীর, দবিরুল ইসলাম, জনাব মুর্শেদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান), সিংচাপইড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ফটিক মিয়া, ফজলুল বারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তোফায়েল আহমদ, আব্দুল হান্নান, অর্থ সম্পাদক এ টি এম তারেক, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মুহিত, সুলেমান হোসেন চুন্নু, সহ প্রচার সম্পাদক সামছু উদ্দীন, নুরুল ইসলাম পাকি, দপ্তর সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ, বাবুল আহমদ, রায়হান আহমদ, এম এ আলম, সাব্বির আহমদ, কয়সর আহমদ, সাহিন আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন- উপজেলা আন্দোলনকে বেগবান করতে ও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের করণীয়’ শীর্ষক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। এবং এই লক্ষ্যে এলাকার সর্বস্তরের জনগণের একাত্মতা নিশ্চিত করতে প্রচার প্রচারণা সভা-সেমিনার করার মতামত গৃহীত হয়। এই আলোকে উপস্হিত সকলে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual5 Ad Code

আমাদের সকলের আন্তরিকতায় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930