- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» বর্ণাঢ্য আয়োজনে সিলেট সদর উপজেলার মইয়ারচর প্রিমিয়ার লীগ (এম পি এল) ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন
প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২০ | শুক্রবার
স্পোর্টস রিপোর্টারঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট সদর উপজেলার টুকের বাজারে ৭ম ‘মইয়ারচর প্রিমিয়ার লীগ’ (এম পি এল) ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মইয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ‘মইয়ারচর কিশোর’ কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনাকে ধারণ করে এ টুর্নামেন্টে অংশগ্রহনকারী স্থানীয় ৬টি দলের মহান মুক্তিযুদ্ধের ৬ জন বীরশ্রেষ্ঠ এর নামে নামকরণ ও অপর বীরশ্রেষ্ঠ এর নামে মাঠের নামকরণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহনকারী ৬টি দলের জার্সি উম্মোচন, দলগুলোর পৃথক ও যৌথভাবে ডিসপ্লে প্রদর্শন, আতশবাজি সহ ছিলো নানা আয়োজন।
এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্ব ও যুব সংগঠক আরমান উদ্দিনের সভাপতিত্বে, ক্রীড়া সংগঠক লায়েছ আহমদ ও মিসবাহ শিহাব এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট এর ব্যুরো চীফ মকসুদ আহমদ মকসুদ, সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ক্রীড়াবিদ মো. আবুল কাশেম, শাহ খুররম ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. কমর উদ্দিন, টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান (জুনায়েদ খোরাসানী), ‘মইয়ারচর পপুলার যুব সংঘ’ এর সাবেক সভাপতি মো. ফখর উদ্দিন, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মো. আব্দুল মুকিত, মোয়াজ্জিন হোসেন ও মোহাম্মদ আলী তারেক।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলসমুহের পক্ষ থেকে শুভেচ্ছা ব্যক্তব্য রাখেন- মোহাম্মদ ইমরান খান সাদেক, মাহবুব চৌধুরী, গুলজার আহমদ, মাসুম আহমদ খোরাসানী ও ইমাদ আহমদ।
অনুষ্ঠানে অতিথিরা মইয়ারচর কিশোরদের উদ্যোগে প্রতি বছর এ ধরনের ব্যাতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করে এ টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৮ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
- বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেটে হার এড়ালো বাংলাদেশ
- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন করা হবে; জানালেন বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী
- ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক


