শিরোনামঃ-

» বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের ক্রিকেট কার্নিভাল সম্পন্ন

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২৪ | শনিবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual6 Ad Code

স্বাধীনতা ব্যাংকার্স পর্ষদ সিলেট বিভাগের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত ক্রিকেট কার্নিভাল সিজন-২ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ মার্চ) বিকেল ৫টায় নগরীর শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মূখ্য অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো. তাহাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও স্বাধীনতা ব্যাংকার্স পর্ষদ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মলয় সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের মহাব্যবস্থাপক প্রবীর কুমার দাস।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ মূখ্য অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহম্মদ ফয়জুর রহমান শহীর।

Manual8 Ad Code

টুর্নামেন্টে বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। খেলার গ্রুপ পর্ব থেকে পয়েন্টের ভিত্তিতে চারটি দল সেমিফাইনাল পর্বে খেলে কুশিয়ারা রেঞ্জার্স এবং কালনী সুপারস্টার ফাইনালে মুখোমুখি হয়।

ফাইনালে কালনী সুপারস্টার পাঁচ উইকেটে কুশিয়ারা রেঞ্জার্সকে পরাজিত করে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারী মোট ছয়টি দল নিয়ে ক্রিকেট কার্নিভাল সিজন-২ এর টুর্নামেন্ট শুরু হয়।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31